[ দেশজুড়ে ]
শেয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
তাড়াশ থানা (ফাইল ছবি)
সিরাজগঞ্জের তাড়াশে মুরগি বাঁচাতে খামারে বৈদ্যুতিক ফাঁদ ফেতে রেখেছিলেন খামারি। সেই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সাত বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) ভোররাতে উপজেলার তালম শিবপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃত জান্নাতি জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্র জানা গেছে, জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম শিবপাড়া গ্রামের খামারি আবু তালেব ব্রয়লার মুরগির খামারের চার পাশে জিআই তার দিয়ে তাতে বিদ্যুৎ দিয়ে রেখেছিল শেয়াল মারার জন্য। রোববার ভোররাতের দিকে শিশু জান্নাতি সেখানে আম কুড়াতে যায়। এ সময় জেইআই তারে বিদ্যুতায়িত হয়ে মারা যায় সে।
.png)
তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!