[ দেশজুড়ে ]
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার পারভেজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত পারভেজ উপজেলার মাইজবাগ ইউপির পাছপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্র। স্থানীয়রা জানান, সকালে তিনি নিজ বাড়ি থেকে কিছুটা দূরে সেচ মোটরের লাইন সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
.png)
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!