[ দেশজুড়ে ]
ফ্রিজ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের
ফাইল ছবি
রাজবাড়ীতে ফ্রিজ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. উজ্জ্বল প্রামাণিক নামে ২০ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত উজ্জ্বল একই গ্রামের মো. রহমত প্রামাণিকের ছেলে। তিনি রাজবাড়ী জুট মিলের শ্রমিক ছিলেন।
মৃতের চাচা আব্দুল মালেক প্রামাণিক জানান, প্রতিবেশী আত্মীয় ইউসুফ পাটোয়ারীর বাড়ির ফ্রিজের বৈদ্যুতিক লাইনে সমস্যা হলে ঠিক করতে যান উজ্জ্বল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!