[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ গৃহবধূর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- মনি রানী ঘোষ, বাসন্তী রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ। তাদের মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
এছাড়াও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!