ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিনের বেড়ার সঙ্গে হেলান দিতেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই বোনের

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ৩০ মে ২০২২
টিনের বেড়ার সঙ্গে হেলান দিতেই  বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই বোনের
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চাঁদপুর ইউপির চরশ্যামরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলো ওই গ্রামের আলী মোল্লার মেয়ে লাবণী আক্তার (১৫) ও নাবিলা আক্তার (৪)।

স্বজনরা জানান, বসতঘর থেকে পাশের রান্নাঘরে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন আলী মোল্লা। রান্নাঘরের বেড়া টিন দিয়ে তৈরি। চালও টিনের। তারের কোথাও লিক থাকায় টিনের বেড়া আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। সকালের নাস্তা খাওয়ার সময় টিনের বেড়ার সঙ্গে হেলান দিয়ে বসলে দুই বোনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Advertisement

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুন্নবী, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু ও পল্লী বিদ্যুতের এজিএম জিয়াউর রহমান ।

ইউএনও মো. নুরুন্নবী বলেন, খুব নিম্নমানের তার দিয়ে রান্নাঘরে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। কোনো ইলেক্ট্রিশিয়ানকে দিয়ে ওই সংযোগ নেওয়া হয়নি। বাড়ির লোকজন নিজেরাই এ কাজটি করেছেন। তারের লিক থেকেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি আরো জানান, শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি মরদেহ দুটি দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!