[ রাজধানী ]
রাজধানীর ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর ডেমরার দুর্গাপুর এলাকার একটি বাসায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিপালী রায় (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। ওই নারী দুর্গাপুর এলাকার ভোলানাথ রায়ের স্ত্রী।
পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে ঘোষণা করেন।
.png)
নিহত নারীর মেয়ে রাত্রি রায় জানান, তার মা বাসায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিদ্যুৎস্পৃষ্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!