ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নাশকতার পরিকল্পনা: আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ৭ নভেম্বর ২০২২
নাশকতার পরিকল্পনা: আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

নাশকতার পরিকল্পনা করার সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করছে পুলিশের কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাউন্টার টেররিজমের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. নাসির হাওলাদার ও সৈয়দ মহিউদ্দিন ওরফে সালমান। রোববার রাতে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃতরা অনলাইনে বিভিন্ন উগ্রবাদী অডিও, ভিডিও দেখে এবং বই পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। এরপর আনসার আল ইসলামের সদস্য হয়ে কথিত জিহাদি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ শুরু করে।

Advertisement

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, আনসার আল ইসলামের একজন শীর্ষস্থানীয় পলাতক সদস্য মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর ও তার আশপাশে এলাকায় রিক্রুটার হিসেবে কাজ করেন। মূলত তার মাধ্যমেই নাসির ও মহিউদ্দিন এই সংগঠনে যোগদান করে। তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, মোটিভেশনাল ভিডিও ও সরকারবিরোধী পোস্ট করে সংগঠনের প্রচার প্রচারণা চালাত তারা।

কাউন্টার টেররিজম জানিয়েছে, গণতন্ত্র ও সংবিধানবিরোধী প্রচারণার মাধ্যমে যুব সমাজকে তথাকথিত জিহাদে যোগদান করতে উদ্বুদ্ধ করে হচ্ছে। ঘটনার দিন গ্রেফতার ও পলাতক অভিযুক্তরা রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করতে জমায়েত হয়েছিলেন। এ ঘটনায় কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!