ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ১৫ ডিসেম্বর ২০২২
রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যক্তি
ফাইল ফটো

রাজধানীর পল্টনে গ্লোরি পরিবহন বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দেলোয়ার হোসেন (৩৮) নামের এক যাত্রী। 

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে গ্লোরি পরিবহনে ঢাকায় আসার পথে পল্টনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।

ভুক্তভোগীর ভাগনে নাহিদ জানান, তবে প্রতারক চক্রটি মামার কাছ থেকে কিছুই নিতে পারেনি। ঘটনার পরে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে পাকস্থলী পরিষ্কার করে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক।

Advertisement

তিনি আরো বলেন, আমি এবং আমার ভাই (মোমেন) মালয়েশিয়া যাব। আজ রাত একটার দিকে আমাদের ফ্লাইট। ট্রাভেলস এজেন্সিতে আমাদের কিছু কাজ থাকায় মামাকে নিয়ে পল্টনে যাচ্ছিলাম। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাসুমপুর এলাকায়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, পল্টন থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তির জন্য পাঠিয়েছেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!