ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩০, ১৫ ডিসেম্বর ২০২২
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমরা বিকেল ৫টা বাজে পুরান ঢাকার নাজিরা বাজারের আলু বাজারে অবস্থিত একটি পাঁচতলা ভবনের চার তলায় থাকা জুতার গোডাউনে আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে আমাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

Advertisement

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!