ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যা যা নিয়ে স্মৃতিসৌধে প্রবেশ নয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২২, ১৫ ডিসেম্বর ২০২২
যা যা নিয়ে স্মৃতিসৌধে প্রবেশ নয়
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রিপন। ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে ‘দৃষ্টিকটু’ কোনো জিনিস নিয়ে সৌধ এলাকায় প্রবেশ না করতে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার  দুপুরে জাতীয় স্মৃতিসৌধের চূড়ান্ত প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এ কথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রিপন।  

তিনি বলেন, যেকোনো ধরনের রাজনৈতিক স্থিতিশীলতার নষ্টের অভিপ্রায় নিয়ে কেউ যেন ব্যাগ বা লাঠি জাতীয় কোনো জিনিস বহন করবেন না। সম্মানিত নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যেটি দৃষ্টিনন্দন সেসব নিয়েই প্রবেশ করবেন। দৃষ্টিকটু কোনো জিনিস নিয়ে প্রবেশ করবেন না।

Advertisement

তিনি আরো বলেন, বিজয় দিবস রাষ্ট্রের নিরাপত্তার নিশ্চিতে আমরা পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছি। কেউ কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমরা কঠোরভাবে তাদের দমন করবো।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লা হেল কাফি, ঢাকা জেলা উত্তর ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবিব প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!