ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেকে নিলেন সজিব, গভীর রাতে পুলিশের সহায়তা চাইলেন মধ্যবয়সী নারী

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ১২ ডিসেম্বর ২০২২
ডেকে নিলেন সজিব, গভীর রাতে পুলিশের সহায়তা চাইলেন মধ্যবয়সী নারী
ফাইল ছবি

বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। থাকেন ময়মনসিংহের ভালুকায়। সেই সুবাদে সজিবের সঙ্গে পরিচয় হয় ৩৫ বছর বয়সী নারীর। মাঝে মধ্যেই আসা-যাওয়া করতেন সজিবের বাসায়। রোববার রাতেও ফোনে ডেকে নেন। কিন্তু রাত ৩টা বাজতেই পুলিশের সহায়তা চান মধ্যবয়সী এ নারী। এমনকি ১০ জনের নামে অভিযোগও করেন।

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের ১০ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকেলে তাদের কারাগারে পাঠানো আদেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান।

আসামিরা হলেন- গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের আলামিন, একই গ্রামের মোস্তফা, হানিফা মিয়া, জুয়েল কুমার, শারফুল, সজিব, মনির, মানিক, জাকির ও বাবুল।

Advertisement

পাগলা থানার পরিদর্শক (তদন্ত) সজিব রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি হলেও ভালুকায় ভাড়া বাসায় থাকেন ৩৫ বছরের ওই নারী। তার সঙ্গে পাগলা থানা এলাকার সজিব ও হানিফার পরিচয় ছিল। সেই সুবাদে তাদের বাসায় আসা-যাওয়া করতেন তিনি। রোববার রাতে ওই নারীকে ফোন করে ডেকে নেন সজিব। ফোন পেয়ে তিনি সজিবের বাসায় যান।

পুলিশের এ কর্মকর্তা বলেন, রাত ৩টার দিকে ৯৯৯-এ ফোন করে সহায়তা চান ওই নারী। পরে তাকে উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা বললে রাতেই অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!