শুক্রবার রাতে তুরাগের রাজাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত জান্নাতুল ফেরদৌস মুক্তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাটুলী গ্রামে।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি নোমান আহমদ জানান, বন্ধু রাসেলের স্ত্রী মুক্তা হত্যার আসামি ৩৮ বছর বয়সী নুরুদ্দিন। মেয়েকে হত্যার অভিযোগে নুরুদ্দিন, রাসেলসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন মুক্তার মা। ওই মামলায় নুরুদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করে র্যাব।
.png)
নিহত মুক্তার মা জানান, সম্প্রতি স্ত্রী মুক্তাকে যৌতুকের জন্য চাপ দেন রাসেল। অনেক কষ্টে দুই লাখ টাকা দিলেও খুশি হননি তিনি। একপর্যায়ে নুরুদ্দিনের সহায়তায় তার মেয়েকে খুন করেন জামাই।