ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬, ৬ জানুয়ারি ২০২৩
মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
ফাইল ফটো

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি উজ্জ্বল ওরফে উত্তম সাহা (৫৩) ও তার সাবেক স্ত্রী রত্নাকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার রাতে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি জানান, ২০১৭ সালের ২৩ জুলাই মিরপুর থানায় উজ্জ্বল ও রত্নার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার বিচার শেষে আদালত আসামি উজ্জ্বল ও রত্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।  

আসামিদের গ্রেফতার করতে র‌্যাব-২ ছায়া তদন্ত শুরু করে এবং নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি দল রাজধানীর রামপুরা ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক হাজার ৬৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!