[ রাজধানী ]
তীব্র শীতে গোসলে নেমে মুহূর্তেই প্রাণ গেল ব্যবসায়ীর
ছবি: সংগৃহীত
গোসল করতে নেমে ঠান্ডায় মো. ফজল খান বেপারী (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকাল ৭টায় ঢাকার নবাবগঞ্জে ইছামতি নদীতে গোসল করতে নেমে প্রচণ্ড শীতের কারণে তার মৃত্যু হয়।
ফজল খান বেপারী কলাকোপার বড় সমসাবাদ এলাকার সামছুল হকের ছেলে।
.png)
স্থানীয়রা জানান, ফজল দীর্ঘসময় মধ্যপ্রাচ্যে চাকরি ছিলেন। কয়েক বছর ধরে তিনি বাঁশ ও বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা করে আসছিলেন। শনিবার সকালে ইছামতি নদীতে গোসল করতে নেমে প্রচণ্ড ঠান্ডায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার এসআই কাজী নাসের বলেন, পুলিশকে বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!