ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৯, ৭ জানুয়ারি ২০২৩
রাজধানীতে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর পল্লবী লালমাটিয়া ট্রাক স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে।

এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- মো. শফিকুল ইসলাম (৪২) ও লুৎফর রহমান (৫০)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

Advertisement

র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর পল্লবী, রূপনগর, মিরপুরসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছ থেকে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!