ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাসের ধাক্কায় মিরপুরে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
বাসের ধাক্কায় মিরপুরে পথচারী নিহত
ছবি: প্রতীকী

রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শফিকুল ইসলাম (৫৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার এসআই সিদ্দিকুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেন।

সিদ্দিকুর রহমান বলেন, সেনপাড়ায় মেট্রোরেলের ২৬২ নম্বর পিলারের বিপরীত দিক থেকে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন শফিকুল ইসলাম। এ সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Advertisement

তিনি আরো বলেন, মৃত ব্যক্তি সাভার থেকে মিরপুরের সেনপাড়ায় আত্মীয়র বাসায় বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হন। ঘাতক বাস এবং চালককে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!