[ রাজধানী ]
তুরস্কে মানবিক সহায়তা পাঠাচ্ছে ডিএনসিসি
ফাইল ফটো
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি গুলশানে ডিএনসিসির নগরভবনে দ্বিতীয় পরিষদের ২০তম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে ডিএনসিসির পক্ষ থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জন্য মানবিক সহায়তা হিসেবে টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) কাছে পোশাক ও অন্যান্য সামগ্রী হস্তান্তর করা হবে। সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
রোববার বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন শিমুল এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে মানুষের খাবারের, ওষুধ, শীতের পোশাক প্রয়োজন। এই কঠিন সময়ে আমরা মানবিক সহায়তা দিয়ে তুরস্কের মানুষের পাশে দাঁড়াবো। আমরা শীতের কাপড়, খাদ্যসামগ্রী ও ওষুধ পাঠাব। এছাড়া কাউন্সিলরদের পক্ষ থেকেও সাধ্যমতো সহায়তা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!