[ রাজধানী ]
বন্ধ ঘরে স্ত্রীর গলাকাটা লাশ, স্বামী হাসপাতালে
ফাইল ফটো
রাজধানীর ভাটারায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী বন্যা আক্তারকে গলা কেটে হত্যা করেছেন স্বামী সুজন। এরপর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।
রোববার রাত ১১টার দিকে গুরুতর অবস্থায় সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন।
এর আগে, ভাটারার ছোলমাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
.png)
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক জানান, ছোলমাইদ এলাকার একটি টিনশেড বাসার দরজা ভেঙে বন্যা আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বামী সুজনকে রক্তাক্ত অবস্থায় একই কক্ষ থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তে পাঠানো হবে।
তিনি আরো জানান, নিহত বন্যা আক্তার পোশাক শ্রমিক ও তার স্বামী সুজন নির্মাণশ্রমিক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্যাকে গলা কেটে হত্যার পর সুজন নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!