[ রাজধানী ]
অবৈধ অস্ত্র চোরাচালান, মূল হোতাসহ গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীতে অবৈধ অস্ত্র চোরাচালান ও ভুয়া লাইসেন্স তৈরির মাধ্যমে আগ্নেয়াস্ত্র বিক্রি চক্রের মূল হোতা পলাশসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার রাতে রাজধানী বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাশসহ ৬ জনই অবৈধ অস্ত্র ব্যবসা ও ব্যবহারের সঙ্গে জড়িত।
.png)
সোমবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!