ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হারিয়ে যাওয়া ২২০ মোবাইল ফিরিয়ে দিলো র‍্যাব

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ১৫ জানুয়ারি ২০২৩
হারিয়ে যাওয়া ২২০ মোবাইল ফিরিয়ে দিলো র‍্যাব
ছবি: ডেইলি বাংলাদেশ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনের পাশাপাশি জনগণের সেবামূলক কাজ করে চলেছে। র‌্যাব-১৩ এর একটি প্রশিক্ষিত সাইবার টিম বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে।

র‌্যাব-১৩ এর সাইবার টিম গত বছরের জানুয়ারি মাস হতে ডিসেম্বর মাস পর্যন্ত আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া ২২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

রোববার বিকেলে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Advertisement

এতে বলা হয়, র‌্যাবের একটি প্রশিক্ষিত সাইবার টিম হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে হস্তান্তরের মাধ্যমে সেবা প্রদান করছে। গুরুত্বপূর্ণ অভিযানের পাশাপাশি র‍্যাব ভুক্তভোগী মানুষের কথা চিন্তা করে এ কার্যক্রম পরিচালনা করে আসছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!