বুধবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে মালিকদের কাছে এগুলো হস্তান্তর করেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত দুই মাসে এসব মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে। এ নিয়ে গত এক বছরে প্রায় সাত শতাধিক মোবাইল ফোন ও প্রায় পাঁচ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, পুলিশ সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অনেকে কষ্ট করে ১৫ থেকে ২০ হাজার টাকার বা আরো দামি মোবাইল ফোন কিনে অসাবধানতার কারণে হারিয়ে ফেলেন বা চুরি হয়ে যায়। পুলিশ সেগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিচ্ছে। আগামীতেও এ সেবা অব্যাহত থাকবে।
.png)