[ দেশজুড়ে ]
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ১৪টি মোবাইল ফিরে পেলেন মালিকরা
টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করে পুলিশ- ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে বিকাশে প্রতারণা ও ভুলক্রমে চলে যাওয়া পাঁচজন ভিকটিমের ৪৩ হাজার টাকা এবং ১৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম মালিকদের হাতে হারানো টাকা এবং মোবাইল ফোন তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলামসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকাশে ভুল ক্রমে টাকা চলে যাওয়ায় এবং মোবাইল ফোন হারানোর ফলে ভিকটিমরা বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মেহেরপুরের পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পাঁচজনের নগদ ৪৩ হাজার টাকা এবং ১৪টি মোবাইল ফোন উদ্ধার করে।
.png)
উদ্ধারকৃত টাকা এবং মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা বাংলাদেশ পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!