মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এরমধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় একজন ও সিআর মামলায় চারজন, সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত জিআর মামলায় একজন, সাধারণ জিআর মামলায় একজন, সিআর মামলায় দুইজন এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত সিআর মামলায় একজন নিয়মিত মামলায় একজন এবং জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
.png)
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি মেজবাহ উদ্দীন আহম্মেদ ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক ইউনিট অভিযানে অংশ নেন। তাদের বুধবার সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।