[ দেশজুড়ে ]
ছাত্রলীগ নেতার সততায় হারানো টাকা ফিরে পেলেন শিক্ষক
ছবি: সংগৃহীত
রাজশাহীর বাগমারায় এক মাদরাসা শিক্ষকের হারানো টাকা ফিরিয়ে দিয়েছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
বুধবার দুপুরে ওই শিক্ষককে ইউএনও’র দফতরে ডেকে টাকা বুঝিয়ে দেন তিনি।
মোয়াজ্জেম হোসেন ওই উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ময়েজ উদ্দিনের ছেলে।
.png)
হারানো টাকা ফিরে পেয়ে খুশি টাকার মালিক একই উপজেলার খাঁপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আবদুল হান্নান। তিনি জানান, ২৪ অক্টোবর ভবানীগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার সময় পাঞ্জাবির পকেট থেকে ৫০ হাজার টাকা পড়ে যায়।
মোয়াজ্জেম হোসেন জানান, টাকাগুলো পেয়ে তিনি ফেসবুকে মালিকের সন্ধ্যান চেয়ে পোস্ট দেন। ওই পোস্ট দেখেই শিক্ষক হান্নান তার সঙ্গে যোগাযোগ করেন।
বাগমারার ইউএনও শরিফ আহম্মেদ বলেন, সততা মানুষকে সামনে এগিয়ে নেয়। মোয়াজ্জেম প্রমাণ করেছেন সততা এখনো হারিয়ে যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!