ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মহাখালীতে র‍্যাব পরিচয়ে অপহরণের চেষ্টা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৩, ২১ জানুয়ারি ২০২৩
মহাখালীতে র‍্যাব পরিচয়ে অপহরণের চেষ্টা, গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ির গতিরোধ করে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. মুমিনুল, তার গাড়িচালক ও এক আত্মীয়। তাদের মধ্যে একজন নিজেকে র‍্যাব পরিচয় দিয়েছেন।

শনিবার বিকেলে বনানী থানার ওসি নুরে আযম মিয়া বলেন, র‍্যাব সদস্য পরিচয়ে শুক্রবার রাতে মহাখালী ফ্লাইওভার থেকে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টায় একটি মামলা হয়েছে। মামলার বাদী শহিদুল ইসলাম এ ঘটনার ভুক্তভোগী। গ্রেফতারকৃতদের মধ্যে মুমিনুল নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়েছেন। তার এই পরিচয় আমরা যাচাই-বাছাই করে দেখছি। এ ঘটনায় গ্রেফতার বাকি দুইজনের মধ্যে একজন গাড়িচালক ও অপরজন মুমিনুলের আত্মীয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি নুরে আযম মিয়া।

Advertisement

উল্লেখ্য, শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ব্যক্তি প্রাইভেটকারে যাচ্ছিলেন। রাত ২টার দিকে তারা মহাখালী ফ্লাইওভারের মাঝামাঝি পোঁছান তখন পেছন থেকে একটি গাড়ি এসে তাদের গতিরোধ করে। ঐ প্রাইভেটকারে থাকা চার ব্যক্তি নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে ঐ দুই ব্যক্তিকে অস্ত্র দেখিয়ে হাতকড়া পড়ায়। হাতকড়া পড়ানোর পর তারা ভুক্তভোগীদের মারধর করে।

এক পর্যায়ে সন্দেহ হওয়ায় ভুক্তভোগীরা চিৎকার শুরু করেন। এ সময় এক পথচারী ঘটনাস্থলে এসে দুষ্কৃতিকারীদের থামান ও পুলিশে ফোন দেন। পুলিশে ফোন দেওয়ার পর চক্রটির সদস্যরা পালিয়ে যায়। ঐ সময় চিৎকার শুনে এক পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন। পরে এক দুষ্কৃতিকারীকে আটক করে বনানী থানায় সোপর্দ করেন ঐ পুলিশ সদস্য ও স্থানীয়রা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!