[ রাজধানী ]
রাজধানীতে বাথরুমের শাওয়ারে ঝুলছিল গৃহকর্মীর মরদেহ
ফাইল ফটো
রাজধানীর রমনার সিদ্ধেশ্বরীর একটি বাসার বাথরুম থেকে কুলসুম (১৪) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টায় সিদ্ধেশ্বরী মাজার গলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করেন রমনা থানার উপ-পরিদর্শক আমেনা খানম।
পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বরগুনা জেলার আমতলী উপজেলার নাজনাপাড়া গ্রামের মোশারেফ পেদা ও জয়নব বেগমের মেয়ে কুলসুম। বর্তমানে সিদ্ধেশ্বরী মাজার গলির একটি বাসায় থেকে গৃহকর্মীর কাজ করত।
.png)
সুরতহাল প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, ঐ বাড়ির তামান্না আক্তার দুপুরে দেখতে পান বাসার বাথরুমের সাওয়ারে সঙ্গে ওড়নায় ঝুলছিল কুলসুম। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!