ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর আরো ১৩ বাসে ই-টিকিটিং চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর আরো ১৩ বাসে ই-টিকিটিং চালু হচ্ছে
ফাইল ফটো

রাজধানীতে চলাচল করা আরো ১৩টি পরিবহনে ই-টিকিটিং চালু করতে যাচ্ছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।

আমন্ত্রণপত্রে বলা হয়, ঢাকা মহানগরে ৩য় পর্বে ১৩টি পরিবহন কোম্পানিতে ই-টিকিটিং পদ্ধতি চালুর বিষয়ে ২৮ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ উপস্থিত থাকবেন।

Advertisement

এ বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!