[ রাজধানী ]
মানুষের আহাজারিতে ভারী গুলিস্তান
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মানুষের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, হতাহত মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঘটনাস্থল। বহু মানুষ হতাহত হয়েছেন। ভবনের ভেতরে অনেক মানুষ এখনো আহত পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
.png)
এদিকে এ ঘটনার পর রিকশা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪টি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিস্ফোরণে আটজন নিহত এবং অন্তত ৬৫ জনের মতো আহত হয়েছেন। এদের মধ্যে অনেককে ঢামেকে নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গুলিস্তানে বিস্ফোরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!