ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রামপুরায় ভবনে আগুন, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৬, ৯ মার্চ ২০২৩
রামপুরায় ভবনে আগুন, নিহত ১
রামপুরায় ভবনে আগুন, নিহত ১। ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় একটি ভবনে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিস এরশাদ শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে উলন রোডের ওই বাড়ির ছাদে টিন শেড ঘরে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ৮টা ৫০ মিনিটে আগুন নির্বাপণ করা হয়।

মৃত আব্দুল হাই জামালী বিপু (৪৫) মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার ভাই আবু সাইদ সোহাগ দাবি করেছেন। জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরআই/এমকে
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!