ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে সুতা তৈরির কারখানায় আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩২, ৭ মার্চ ২০২৩
শ্রীপুরে সুতা তৈরির কারখানায় আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বিসমিল্লাহ কটেজ নামে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আনসার টেপিরবাড়ী এলাকার বিসমিল্লাহ কটেজ কারখানায় আগুন লাগে। এ সময় আগুনে কারখানার তিনটি মেশিন ও কয়েক লাখ টাকার তুলা তৈরির কাঁচামাল পুড়ে গেছে। 

মাওনা ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আজ সকালে আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীদের  এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

তিনি আরো জানান, মুহূর্তেই আগুন পুরো শেডে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে টিনশেডে থাকা দুটি সুতার মেশিন, একটি কম্প্রেসার, একটি কাঠের মেশিন এবং কাঁচামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটর থেকে আগুন লেগে পুরো শেডে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!