ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মশা নিধনে সপ্তাহব্যাপী ডিএনসিসি’র বিশেষ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২১, ১৯ মার্চ ২০২৩
মশা নিধনে সপ্তাহব্যাপী ডিএনসিসি’র বিশেষ অভিযান শুরু
মশা নিধনে সপ্তাহব্যাপী ডিএনসিসি’র বিশেষ অভিযান রোববার থেকে শুরু। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীতে কিউলেক্স মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মশা নিধনে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 

ডিএনসিসির প্রতিটি অঞ্চলের সব ওয়ার্ডে সপ্তাহব্যাপী এ বিশেষ অভিযান রোববার থেকে শুরু হয়েছে, যা আগামী ২৫ মার্চ পর্যন্ত চলবে।

রোববার ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন মিরপুরের বাইশটেকি এলাকায় এ অভিযানের উদ্বোধনে অংশ নেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল মোস্তফা, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। 

ডিএনসিসি সূত্রে জানা গেছে, বিশেষ মশক নিধন কার্যক্রমে ৪০০*৪০০ গ্রিড পদ্ধতিতে প্রতি ওয়ার্ডকে ৬ ভাগে ভাগ করে প্রতি এক ভাগে এক দিন নিবিড়ভাবে লার্ভিসাইডিং এবং ফগিং কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমে আগে শনাক্ত করা মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত সব হটস্পটে ব্যাপকভাবে কীটনাশক প্রয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে হটস্পট অপসারণ করা হবে।

ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আমরা প্রতিদিন মশক নিধন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এখন বৃষ্টির মৌসুম শুরু হয়েছে, তাই আমাদের রুটিন কাজের পাশাপাশি সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু করেছি। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!