নিহতের ভাতিজা জাহিদুল ইসলাম জানান, তাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামে। সেখানে একটি মাদরাসায় শিক্ষকতা করতেন তার চাচা আলী আকব্বর। গ্রামের বাড়ি থেকে মেয়ের জামাই জাহাঙ্গীর হোসেনকে নিয়ে চোখের ডাক্তার দেখাতে ঢাকায় আসছিলেন তিনি। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় কবলে পড়েন। ঐ ঘটনায় জাহাঙ্গীরও আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঢামেক সূত্রে জানা গেছে, সকালে মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহত নারীসহ ৯ জনকে ঢামেকে নেয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত বাকিদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, সকালে ইমাদ পরিবহনের একটি বাস গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে বাসচালকসহ ১৪ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরো ৬ যাত্রী মারা যান।
পুলিশ সুপার আরো জানান, বাস চালকের বেপরোয়া গতিই এ দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনাকবলিত বাসটি সরাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।