[ দেশজুড়ে ]
এক্সপ্রেসওয়েতে নিহত ১৭, বেপরোয়া চালকের কারণে খাদে পড়ে বাসটি
দুর্ঘটনাকবলিত বাস- ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। বেপরোয়া চালকের কারণে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়।
রোববার শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনার পর পরিদর্শনে গিয়ে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম এ কথা জানান। তিনি জানান, ইমাদ পরিবহনের একটি বাস গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। এটি এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ ১৫ যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, বাসচালকের বেপরোয়া গতিই কারণেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি সরাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস এবং পুলিশ। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!