ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ১৭ মার্চ ২০২৩
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

বগুড়ার ধুনট উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আলী আজগর নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দী গ্রামের বাসিন্দা।

শুক্রবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে, বৃহস্পতিবার বিকেলে ধুনটের আরকাদিয়া ব্রিজে দুর্ঘটনার শিকার হন তিনি।

এ তথ্য নিশ্চিত করে ধুনট থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহন হন মুক্তিযোদ্ধা আজগর। স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি  থানা হেফাজতে রয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, নিহত আজগর মোটরসাইকেলচালক ছিলেন কি-না এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছু জানিনা। এ দুর্ঘটনার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!