[ দেশজুড়ে ]
এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত বেড়ে ২০
দুর্ঘটনাকবলিত বাস- ছবি: ডেইলি বাংলাদেশ
মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় একটি বাস খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।
রোববার সকালে পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার সকালে ঢাকার উদ্দেশে আসা ইমাদ পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ ১৫ যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো দুই যাত্রীর মৃত্যু হয়। পরে আরো তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!