ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১৯, ২৭ মার্চ ২০২৩
রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২
ফাইল ফটো

রাজধানীর পল্লবী থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- শাহরিয়ার মাহমুদ রনি ও কাজী মহিউদ্দিন ডালিম।

রোববার রাত পৌনে ৯টার দিকে পল্লবীর বাউনিয়াবাদ কালশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পল্লবী থানা-পুলিশের একটি দল।

পুলিশ জানায়, এসময় তাদের কাছে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Advertisement

আরো জানা গেছে, গোপন সূত্রে পুলিশ জানতে পারে কয়েকজন ব্যক্তি অস্ত্র-গুলি বিক্রির জন্য বাউনিয়াবাদ কালশী মহাসড়কের পাশে একটি দোকানের সামনে অবস্থান করছে। 

ঐ তথ্যের ভিত্তিতে পল্লবী থানা-পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অস্ত্র-গুলি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!