ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ৯তলা ভবনটির পাঁচতলায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
তিনি আরো জানান, আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুন বেড়ে গেলে ইউনিট বাড়ানো হয়। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
.png)
সেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বলেন, এখানে কম্পিউটারের দোকান রয়েছে। আগুন লাগার সময় সেখানে ক্রেতা-বিক্রেতা সবাই ছিলেন। তবে ভেতর থেকে সবাই বের হয়ে আসতে পেরেছেন। আমরা ধারণা করছি, এসি বিস্ফোরণ অথবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।