ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কাঁটাবনে মার্কেটে আগুন: আহত ১, উদ্ধার ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩২, ২৮ মার্চ ২০২৩
কাঁটাবনে মার্কেটে আগুন: আহত ১, উদ্ধার ৬
কাঁটাবনে মার্কেটে আগুন: আহত ১, উদ্ধার ৬- ছবি: সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল সংলগ্ন ৯তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে আগুনের ঘটনায় এক জন আহত হয়েছেন। এছাড়া আটকে পড়া ৬ জনকে উদ্ধার করা হয়েছে। 

সোমবার রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত মারা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদস্যদের তাৎক্ষণিক কার্যক্রমের কারণে আগুন পাঁচতলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। 

Advertisement

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ভবনের পাঁচতলায় একটি কম্পিউটার দোকানে আগুনের সূত্রপাত। মার্কেটের ৩-৪টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার পর ভবনের ফায়ার স্টিংগার ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি। 

তিনি আরো জানান, আগুন লাগার সময় ৫-৬ জন মানুষ মার্কেটের ছাদে চলে গিয়েছিলেন। পরে তাদের নিরাপদে নামিয়ে আনা হয়।

খালেদা ইয়াসমিন জানান, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঐ মার্কেটের পাঁচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুন বেড়ে গেলে আরো ৮টি ইউনিট যোগ দেয়। শেষ পর্যন্ত ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!