মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
রাজধানীর মিরপুর রূপনগর থানাধীন বিরুলিয়া বেড়িবাঁধে সড়ক দুর্ঘটনায় আহত ফুল ব্যবসায়ী আলিম উদ্দিন (৫০) মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। নিহতের বোন জামাই মো. ইব্রাহিম হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলিম উদ্দিন সাভারের বনগ্রাম এলাকায় থাকেন। এলাকা থেকে মিরপুরে ফুলের ব্যবসা করতেন। মঙ্গলবার সকালে বাসা থেকে বের হন। এরপর সন্ধ্যায় তার স্ত্রীর সঙ্গে ফোনেও কথা হয়।
.png)
পরে রাত ৮টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন, বিরুলিয়া বেড়িবাঁধে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান।
রূপনগর থানার এসআই তারিক বিন খালিদ জানান, মঙ্গলবার রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় লেগুনায় থাকায় যাত্রীরা আহত হন। এসময় পথচারীরা গুরুতর আহত আলিম উদ্দিনসহ আরো কয়েকজকনকে ঢামেক হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।