[ রাজধানী ]
শান্তিনগরে পরিত্যক্ত ভবনের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ছবি
রাজধানীর শান্তিনগর মোড়ে একটি পরিত্যক্ত ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বুধবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আগুনের খরব পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে ৮টা ১৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর আহসান হাবীব বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
আহসান হাবীব জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর ডাম্পিং এর কাজ চলমান রয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!