ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

স্বামীর সঙ্গে ঝগড়া, ঘুমের ওষুধ খেয়ে ফাঁস দিলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৩, ৩ এপ্রিল ২০২৩
স্বামীর সঙ্গে ঝগড়া, ঘুমের ওষুধ খেয়ে ফাঁস দিলেন স্ত্রী
ফাইল ফটো

রাজধানীর ডেমরায় স্বামীর সঙ্গে ঝগড়া করে ঘুমের ওষুধ সেবন ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী ঝুমা আক্তার। সোমবার দুপুরে ডেমরার পূর্ব বক্স নগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ঝুমা আক্তার ডেমরার পূর্ব বক্স নগর এলাকার শাকিল মোল্লার স্ত্রী। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্বামী শাকিল মোল্লা বলেন, আমার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে নিজ রুমে গিয়ে প্রথমে ঘুমের ওষুধ সেবন করে। পরে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। আমরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, সাত বছর হলো আমাদের বিয়ে হয়েছে। আমি পেশায় একজন গাড়িচালক। আমাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!