ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২০, ৭ এপ্রিল ২০২৩
ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর প্রতিটি মার্কেটেই ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রতিটি মার্কেটেই লক্ষ্য করা গেছে ক্রেতাদের ভিড়। 

পবিত্র জুমার নামাজের পর রাজধানীর বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে, মার্কেটের সামনের ফুটপাথ থেকে শুরু করে মূল দোকানের ভেতরে কোথাও যেন পা ফেলার জায়গা নেই। নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া, এলিফ্যান্ট রোড ও হকার্স মার্কেটের সবখানেই মানুষ আর মানুষ। 

ব্যবসায়ীরা বলছেন, ছুটির দিনে এমনিতেই ক্রেতাদের ভিড় থাকে। তবে ইফতারের পর ক্রেতাদের ভিড় আরো বাড়তে পারে। সময় যতই গড়াবে, বেচাকেনা আরো বাড়বে।

Advertisement

এদিন সরেজমিন দেখা গেছে, রাজধানীর নিউমার্কেট ও চাঁদনী চক মার্কেটে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে সকাল থেকেই ক্রেতা ছিল। তবে দুপুরের পর থেকে ক্রেতার উপস্থিতি আরো বাড়তে থাকে। ক্রেতা আসছে, থরে থরে সাজানো বাহারি সব ড্রেস দেখছে, কিনছে। সবার হাতে ব্যাগ আর ব্যাগ। তাদের সবাইকে পছন্দের পোশাক কিনতে দেখা গেছে।

চাঁদনী চকে বাজার করতে আসা সাইফুল ইসলাম বলেন, ‌ঈদের তো আর বেশি দিন বাকি নেই। চাকরি করায় ছুটির দিন ছাড়া সময়ও পাই না। অনেক আগে থেকেই পরিকল্পনা করে আজ মার্কেটে এসেছি।

দোকানদার সাইদুল মুনশি বলেন, এবার রোজার শুরু থেকেই ক্রেতাদের উপস্থিতি রয়েছে। গত দুই-তিনটা ঈদে তো ভালো ব্যবসা করতে পেরেছি। আশা করছি এবারো ভালো কিছু হবে।

এদিকে এলিফ্যান্ট রোডের পাঞ্জাবি দোকানগুলোতে ভিড় দেখা যায়। সেখানে বাহারি ডিজাইনের পাঞ্জাবি পছন্দ করছেন ক্রেতারা। কেউ নামীদামী ব্র্যান্ড, আবার কেউ পাঞ্জাবি দোকান থেকে পছন্দের পাঞ্জাবি কিনতে দেখা যায়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঈদ
লিংক সফলভাবে কপি হয়েছে!