বুধবার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার শ্রীকোলা চৌকিদহ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ২৪ বছর বয়সী ইনজামুল উল্লাপাড়ার প্যাচরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, বিয়ের কেনাকাটা করে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন ইনজামুল। চৌকিদহ ব্রিজের কাছে পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাঘাবাড়িগামী তেলের ট্যাংকের একটি লরি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় লরিটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।
.png)