ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মালেকা মার্কেটের আগুন নিয়ে যা বললেন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৩, ৮ এপ্রিল ২০২৩
মালেকা মার্কেটের আগুন নিয়ে যা বললেন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী
মালেকা মার্কেটের আগুন নিয়ে কথা বলেন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী টিটু। ছবি: ডেইলি বাংলাদেশ

‘ছয়তলা ভবনটির চারতলায় আগুনের সূত্রপাত হয়। যে রুমে আগুন লেগেছিল, সেখানে আর কিছুই ছিল না। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ায় আগুন ভয়াবহ আকার ধারণ করেনি।’

মো. টিটু নামে নামে মালেকা মার্কেটের এক ব্যবসায়ী এভাবে আগুন লাগার বর্ণনা দিলেন।  শনিবার সকালে বঙ্গবাজারের পাশের এ মার্কেটে আগুন লাগে। 

পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এ ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Advertisement

টিটু আরো জানান, মালেকা মার্কেটে তার পাঁচটি দোকান রয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে এক লোক এসে আমাকে বলেন যে, মালেকা মার্কেটের ভেতর আগুন লেগেছে। পরে আমি আর ঐ লোক মার্কেটের ৪ তলায় দৌঁড়ে উঠে গিয়ে দেখি, একটা রুমের ভেতর প্রচুর আগুন। ঐ রুমে আর কিছু ছিল না। পরে সেখান থেকে দৌড়ে বের হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই
 
তিনি আরো বলেন, মার্কেটটা বিল্ডিংয়ের না হয়ে টিনশেড হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ত। তবে বিল্ডিং আর ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কারণে আগুন ছড়ায়নি।
 
ফায়ার সার্ভিসের ধারণা, ছয়তলা ভবনটির চতুর্থ তলায় একটি গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বঙ্গবাজারের আশপাশের সব ভবন ও মার্কেট আগুনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!