[ রাজধানী ]
আগুনে আহত চারজনকে ঢাকা মেডিকেলে ভর্তি
ছবি: ডেইলি বাংলাদেশ
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তাদের অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
আহতরা হলেন— ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩), ও ভলান্টিয়ার রিফাত (২৩)।
রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের আগুন বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
.png)
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে ফায়ার সার্ভিসের পাশপাশি পুলিশ ও বিজিবি’র সদস্যরাও সহযোগিতা করছেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!