ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছুটি শেষেও বিনোদনের খোঁজ। ফটো ফিচার

আসমাউল মুত্তাকিন
প্রকাশিত: ২০:৫৪, ২৪ এপ্রিল ২০২৩
ছুটি শেষেও বিনোদনের খোঁজ। ফটো ফিচার
কোলাজ: ডেইলি বাংলাদেশ

টানা ৫ দিন ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ। নানা শ্রেণিপেশার মানুষ কর্মব্যস্ত জীবনে ফিরলেও ঈদের আনন্দ শেষ হয়নি অনেকের। তাই তো ছুটি শেষেও বিনোদন-স্বস্তির খোঁজে এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন নারী-শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ।

ডেইলি বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক আসমাউল মুত্তাকিনের তোলা ছবি ও তথ্যে ঈদ পরবর্তী বিনোদন নিয়ে সোমবারের ফটো ফিচার।

বিকেলে রমনা পার্কের শিশু কর্নারে খেলছে শিশুরা। পাশে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছেন পরিবারের সদস্যরা। ছবি: ডেইলি বাংলাদেশ

Advertisement

সন্তানদের আনন্দ উপভোগ করছেন এক অভিবাকক। ছবি: ডেইলি বাংলাদেশ

কর্মব্যস্ত জীবনে সময় দেওয়া হয় না ঘরে থাকা প্রিয়তমাকে। তাই ঈদের ছুটিতে তাকে নিয়ে রমনা পার্কে এসেছেন প্রিয়জন। হাতে হাত রেখে হেঁটে চলছেন তারা। ছবি: ডেইলি বাংলাদেশ

বেড়াতে এসে প্রচণ্ড গরমে অতিষ্ঠ ভ্রমণপিপাসু মানুষ। একটু স্বস্তির আশায় রমনা পার্কের গাছতলায় ঠাঁই নিয়েছেন তারা। ছবি: ডেইলি বাংলাদেশ

ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!