ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বুকে গুলি চালিয়ে কনস্টেবলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৪, ২৫ মে ২০২৩
বুকে গুলি চালিয়ে কনস্টেবলের আত্মহত্যা
নিহত আশরাফুজ্জামান রনি- ফাইল ফটো

রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। তিনি নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজেই বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বনানী থানার এসআই মুন্তাহারুল ইসলাম জানান, কনস্টেবল রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত। থাকতেন মিরপুর পুলিশ লাইনে। সকাল থেকে তার ডিউটি ছিল বনানী ১১ নম্বর রোডের চেকপোস্টে। তিনি সকাল সাড়ে ৬টায় ডিউটি পোস্টে যান। এরপরই চেকপোস্টের বাথরুমে ঢোকেন। তখন ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান তারা। পরে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় ভেতর পড়ে রয়েছেন রনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, কনস্টেবল রনি নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন সে বিষয়ে কিছু জানতে পারিনি।

নিহত আশরাফুজ্জামান রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!