ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাবার বিয়ে নিয়ে মনোমালিন্য, তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫০, ৪ মে ২০২৩
বাবার বিয়ে নিয়ে মনোমালিন্য, তরুণীর আত্মহত্যা
ফাইল ফটো

আট মাস আগে স্ত্রী মারা যায়। বাবা চেয়েছিলেন দ্বিতীয় বিয়ে করতে। তবে এ নিয়ে মেয়েদের ছিল আপত্তি। মেয়েদের নারাজি সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় অভিমানে এক মেয়ে আত্মহত্যা করেছে।

রাজধানীর সবুজবাগে বাবার দ্বিতীয় বিয়েতে অমত নিয়ে মনোমালিন্যে হোসনে আরা আক্তার (১৯) নামের এক তরুণী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সকালে সবুজবাগের জোড়া মসজিদ গলি এলাকা থেকে ঐ তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) আজমিন নাহার কিরন বলেন, বাবার দ্বিতীয় বিয়েতে অমত থাকায় অভিমান করে সে এ কাজটি করেছে। গত ৮ মাস আগে হোসনে আরার মা মারা যান। চার বোনের মধ্যে সে তৃতীয়। বড় বোনের বিয়ে হয়ে গেছে। সবার ছোট বোনের বয়স ৮ মাস ও অন্য বোনের বয়স ১০ বছর। 

তিনি আরো বলেন, এ অবস্থায় তাদের বাবা দ্বিতীয় বিয়ে করতে চাইলে গতকাল রাতে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে হয়তো এমন কাজটি করে থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তরুণী
লিংক সফলভাবে কপি হয়েছে!