ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রাইভেটকারে বিবস্ত্র অবস্থায় মিললো নারী-পুরুষের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৩, ৭ জুন ২০২৩
প্রাইভেটকারে বিবস্ত্র অবস্থায় মিললো নারী-পুরুষের মরদেহ
সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও থানাধীন এলেনবাড়ি এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে বিবস্ত্র অবস্থায় ঐ দুজনের মরদেহ উদ্ধার করে তেজগাঁও থানার পুলিশ। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মৃত পুরুষের নাম দেলোয়ার হোসেন (৫৩), তার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। আর মৃত নারীর নাম মৌসুমী আক্তার রানি (৪২), তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়।

তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম গণমাধ্যমকে জানান, স্থানীয়দের দেওয়া খবরে আমরা তেজগাঁওয়ের এলেনবাড়ি এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছি। প্রাইভেটকারটি মৃত দেলোয়ারের। দুজনের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Advertisement

তিনি বলেন, তাদের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকারে তারা হয় অক্সিজেনের অভাবে মারা গেছেন অথবা উত্তেজক কিছু সেবন করেছিলেন। নারীর ব্যাগে কনডম পাওয়া গেছে। ময়নাতদন্তে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে দুজনই উত্তেজক কিছু সেবন করে থাকতে পারেন৷ প্রাইভেটকারে তাদের বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ স্পষ্ট হতে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!