দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৩ জুন) দুপুরে স্থানীয় একটি খালে তিন বন্ধুর সঙ্গে রাব্বিকে গোসল করতে দেখেন স্থানীয়রা।
নিহত রাব্বী খান নাটইখালী গ্রামের হেদায়েত খানের ছেলে ও স্থানীয় এসবি নাটইখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
.png)
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে প্রচণ্ড গরমে রাব্বীসহ তার চার বন্ধু বাড়ির পাশের খালে গোসল করছিল। দীর্ঘ সময় ধরে গোসলের পর অন্য বন্ধুরা বাড়িতে চলে গেলেও রাব্বী বাড়িতে যায়নি।
বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একসঙ্গে গোসল করতে নামা বন্ধু ও অন্যান্যদের থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে।